টেলিফোন আবিষ্কারের খুঁটিনাটি
আপনারা কি এমন একজন বিখ্যাত লোক কে চেনেন । যার সম্মানে আমেরিকার সকল টেলিফোনে এক মিনিট অবিরাম রিং বাজানো হয় । প্রখ্যাত বিজ্ঞানী ও উদ্ভাবক আলেকজান্ডার গ্রাহাম বেল এর কথাই বলছি যিনি এই টেলিফোন আবিস্কার করেন । বর্তমান সময়ে ফোন ছাডা একটি মূহুর্তও চলেনা আমাদের। আমাদের বর্তমানে যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে টেলিফোন । গ্রাহাম বেল বলা হতো বোবাদের পিতা । ৩রা মার্চ মহান এ বিজ্ঞানীর জন্মদিন। স্কটল্যান্ডের এডিনবার্গে এই দিনে জন্মগ্রহন করেন এই মহান বিজ্ঞানী । টেলিফোন ছাড়া বর্তমান দুনিয়ায় প্রায় অসম্ভব হয়ে যেত । আলেকজান্ডার গ্রাহাম বেল তার সবচেয়ে উল্লেখযোগ্য উদ্ভাবন যে টেলিফোন, সেটিকেই তিনি এক উটকো ঝামেলা মনে করতেন। এজন্যেই তিনি নিজের গবেষণা ও অধ্যযন কক্ষে কোন টেলিফোন রাখতেন না। আলেকজান্ডার গ্রাহাম বেল ১৯২২ সালের ২ আগষ্ট আগস্ট ৭৫ বছর বয়সে পার্নিসিযাস অ্যানিমিযা রোগে নোভা স্কটিযা, কানাডায় মৃত্যুবরন করেন। মূলত বেল টেলিফোন যন্ত্রের প্রথম পেটেন্ট করেছিলেন বটে কিন্তু তিনি প্রথম আবিষ্কারক নন। অ্যান্তেনিও মিউচি,জোহান ফিলিপ রেইস,এলিসা গ্রে এই দাবি করতে পারেন । ১৮৫৪ সালে ইলেক্ট্রোম্যাগনেটিক টেলিফো...